অধ্যক্ষের বাণী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, জনগণের দোরগোড়ায় শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদি সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন সকল প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রসারে এ ধরণের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। স্থানীয় মহৎপ্রাণ কিছু শিক্ষানুরাগীর প্রচেষ্টায় ১৯৬৭ খ্রিষ্টাব্দে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটির কলেজ শাখা চালু করা হয়। অত্র অঞ্চলে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে এটি সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে এই প্রতিষ্ঠানটি একাধিকবার কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভূক্ত ছিলো। প্রতিষ্ঠানটিতে রয়েছে এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষক, সুযোগ্য পরিচালনা পর্ষদ। সর্বোপরি এলাকার মানুষের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে।

আগামীতেও এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।

মহি উদ্দিন আহমেদ

অধ্যক্ষ

ভোলইন বাজার উচ্চবিদ্যালয় ও কলেজ